• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে যুবলীগের হরতাল বিরোধী মিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
মেহেরপুরে যুবলীগের হরতাল বিরোধী মিছিল
মেহেরপুরে যুবলীগের হরতাল বিরোধী মিছিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল, অগ্নি সংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা যুবলীগ।

রবিবার (২৯ অক্টোবর) সকালে মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আবারও তাদের চিরচেনা রুপ দেখিয়েছে। তারা গাড়িতে আগুন, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর হামলা ও জনগণের জানমালের ক্ষতি করেছে। বিএনপি-জামায়াতের যেকোন ধরণের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে মেহেরপুর জেলা যুবলীগের সকল নেতাকর্মী মাঠে থাকবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সুষ্ঠ ধারায় আছে এবং সেই সুষ্ঠধারাকে অব্যাহত রাখতে বিএনপি-জামায়াতের সকল সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলা করতে মেহেরপুর জেলা যুবলীগ সর্বদা প্রস্তুত রয়েছে, তাদেরকে রাজপথেই মোকাবেলা করা হবে। বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে যুবলীগই যথেষ্ট।

এসময় উপস্থিত ছিলেন, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, মুজিবনগর যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সুইট, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবির রিপন, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জুয়েল রানাসহ জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category