• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

যারা লড়াই-সংগ্রাম করেছেন তারাই আগামীতে মূল্যায়িত হবেন-ফয়েজ মোহাম্মদ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
যারা লড়াই-সংগ্রাম করেছেন তারাই আগামীতে মূল্যায়িত হবেন-ফয়েজ মোহাম্মদ
যারা লড়াই-সংগ্রাম করেছেন তারাই আগামীতে মূল্যায়িত হবেন-ফয়েজ মোহাম্মদ

মেহেরপুর জেলা বিএনপির নব নির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ বলেন, রাজনীতি ত্যাগ স্বীকার সবচেয়ে বড় বিষয়। যারা বিগত ১৭ বছর দুর্বিষহ জীবনযাপন করেছেন। অনেক লাড়াই-সংগ্রাম করেছেন তারাই আগামীতে মেহেরপুর জেলা বিএনপির সকল কমিটিতে মূল্যায়িত হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ফতেপুর, ইছাখালি ও রাধাকান্তপুর গ্রামে গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর দুর্বিষহ জীবনযাপন করেছেন। অনেক লাড়াই করেছেন, সংগ্রাম করেছেন এই বিএনপির সুদিন দেখার জন্য, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে সেই স্বপ্ন দেখার জন্যই এই দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছেন।

এই লড়াই সংগ্রামে অনেককে জীবন দিতে হয়েছে, অনেক নেতাকর্মী গুম হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন। দীর্ঘ সময় পর সারা বাংলাদেশসহ মেহেরপুরের রাজনীতিতেও পরিবর্তন এসেছে। যারা দীর্ঘদিন একই পদে রয়েছেন তাদেরকে পরিবর্তন করে ত্যাগী ও নতুনদের নেতৃত্বে আনার প্রক্রিয়া শুরু করেছেন তারেক রহমান।

এই পরিবর্তন দিয়ে মেহেরপুর বিএনপি যাদের দীর্ঘ সময় মূল্যায়ন হয়নি, যারা জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে মিছিল-মিটিং করে দলের দুঃসময়ে পাশে থেকেছে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে। বাপের কোটায় এমপি হবেন, সভাপতি হবেন, দলের জন্য কিছু করবেন না, নেতাকর্মীরা কাছে গেলে বিরক্ত হবেন, সেসব মানুষ নেতৃত্বের জায়গায় আসতে পারবে না।

গণসংযোগে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ওমর ফারুক লিটন, জেলা যুবদলের সহ সভাপতি আনিসুর রহমান লাভলু, আইন বিষয়ক সম্পাদক এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টুসহ ফতেপুর, ইছাখালি ও রাধাকান্তপুর গ্রামের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category