• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

যশোর বোর্ডের এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

বিবর্তন ডেস্ক
Update : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
যশোর বোর্ডের এসএসসি বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত
যশোর বোর্ডের এসএসসি বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

যশোর শিক্ষাবোর্ডের অধীনে শনিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় এসএসসি বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র (কোড-১০২) বিষয়ের বহু নির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা হচ্ছে না। তবে, ওই বিষয়ের সৃজনশীল পরীক্ষা গ্রহণ করা হবে। বহু নির্বাচনি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে যশোর শিক্ষা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বাংলা দ্বিতীয়পত্রের বহু নির্বাচনি পরীক্ষা স্থগিত করা হলো। তবে ওই বিষয়ের সৃজনশীল পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) যশোর বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্রের পরীক্ষায় নড়াইলের লোহাগড়া উপজেলার দুটি কেন্দ্র এবং কালিয়া উপজেলার একটি কেন্দ্রে বাংলা প্রথমপত্র প্রশ্নের খামে দ্বিতীয়পত্রের এমসিকিউ প্রশ্ন সরবরাহের অভিযোগ উঠে। লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ইতনা কেন্দ্রে এবং কালিয়ার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণের আগে কেন্দ্রের কর্মকর্তারা বিষয়টি টের পেলে প্রশ্ন বিতরণ বন্ধ রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category