• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরের হেমায়েতপুর মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
কৃষকের মরদেহ উদ্ধার
মেহেরপুরের হেমায়েতপুর মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর মাঠ থেকে জগত আলী (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার(৩০ অক্টোবর) ভুট্টার জমিতে কাজ করার সময় তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ নিয়ে সন্দেহ থাকায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করছে।

নিহত জগত আলী আমতৈল গ্রামের মৃত কবেদ আলীর ছেলে।

নিহতের স্ত্রী হালিমা খাতুন জানান, সকালে ফজরের নামাজ শেষ করে তিনি বাড়ি থেকে এই মাঠের উদ্দেশ্যে বের হন। পরে ১১ টার দিকে খবর পায় তার লাশ পড়ে আছে। জমিজমা নিয়ে শরিকদের সাথে দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বের জেট ধরে তারা হত্যা করতে পারে বলে সন্দেহ করেন তিনি।

তবে হত্যাকাণ্ডের দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নেই বলে নিশ্চিত করেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, জগত আলী হার্টের রোগী ছিলেন। হার্ট স্টকে তিনি মৃত্যুবরণ করতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এ বিষয়ে তদন্ত করলেই আরো স্পষ্ট হবে। ‌


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category