• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরের বামুন্দীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরের বামুন্দীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
মেহেরপুরের বামুন্দীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন, এই শ্লোগানে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীতে গ্রাহক সমাবেশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী ব্যাংক বামুন্দী বাজার এজেন্ট শাখার উদ্যোগে ব্যাংক প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সংগ্রাম।

সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বামুন্দি বাজার এজেন্ট শাখার স্বত্বাধিকারী সাজ্জাদ হোসাইন পলাশ। বক্তব্য রাখেন কাজীপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ষোলটাকা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিরাজুল ইসলাম, বামুন্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা ।

এ সময় বক্তারা বলেন দেশের অর্থনীতিতে অন্যতম নিয়ামক হিসেবে ইসলামী ব্যাংক কাজ করছে। দেশের পরিবর্তিত এই প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক দেশের কল্যাণে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি সামনে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারা।

সমাবেশে ইসলামী ব্যাংক বামুন্দী এজেন্ট শাখার গ্রাহকসহ বিভিন্ন সুধীজন ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত শাখার ইনচার্জ হামিদুর রহমান কাজল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category