• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন কাজিপুর ডিগ্রি কলেজে নকল ঠেকাতে ব্যর্থতার দায়ে দুই শিক্ষককে আজীবন অব্যাহতি বর্ণাঢ্য আয়োজনে গাংনীতে নজরুল বর্ষ উদ্বোধন অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মেহেরপুরে তহবাজার বন্ধ, ভোগান্তিতে ক্রেতারা মেহেরপুরের গাংনীতে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের মারধরের মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ

মেহেরপুরের বাজারে কমছে কাঁচা মরিচ ॥ ১৬০ টাকা বেড়েছে কেজিতে

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
মেহেরপুরের বাজারে কমছে কাঁচা মরিচ ॥ ১৬০ টাকা বেড়েছে কেজিতে
মেহেরপুরের বাজারে কমছে কাঁচা মরিচ ॥ ১৬০ টাকা বেড়েছে কেজিতে

গেল এক সপ্তাহের ব্যবধানে মেহেরপুরে পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১৬০ টাকা। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকা পর্যন্ত। সম্প্রতি অতি বৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি হওয়ায় আকাশচুম্বি দাম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মেহেরপুর জেলার সবচেয়ে বড় কাঁচা মরিচের পাইকারী বাজার হচ্ছে গাংনী কাঁচা বাজার। অন্যান্য বছর মৌসূমের এ সময়টিতে প্রতিদিন আমদানী হতো ৩০-৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ। এবার মরিচ উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় বিরুপ প্রভাব পড়েছে বাজার দরে। প্রতিদিন মরিচ পাওয়া যাচ্ছে ৫-৭ মেট্রিক টন পর্যন্ত।

এ পাইকারী বাজারটিতে গেল সপ্তাহে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে আজ সেই দর দাঁড়িয়েছে তিনশ টাকার কাছাকাছি।

চাষীরা জানান, মরিচের শুরুতে তীব্র তাপদাহের কবলে পড়ে মরিচ ক্ষেত। গেল মাস দুই দফা বৃষ্টিপাত এবং চলতি মাসের শুরুতে হাল্কা বাতাসের সাথে বৃষ্টি অব্যহত থাকায় বেশিরভাগ মরিচ ক্ষেত বিনষ্ট হয়েছে। এতে চাষীরা লোকসানের কবলে পড়ার পাশাপাশি চড়া দরের কবলে পড়েছেন সাধারণ ক্রেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category