• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরের দুটি আসনে জাপার মনোনয়ন পেলেন যাঁরা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
মেহেরপুরের দুটি আসনে জাপার মনোনয়ন পেলেন যাঁরা
মেহেরপুরের দুটি আসনে জাপার মনোনয়ন পেলেন যাঁরা

মেহেরপুর-১ আসনে আব্দুল হামিদ এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে কেতাব আলী জাতীয় র্পাটির (জাপা) মনোনয়ন পেয়েছেন। ৩০০ আসনের মধ্যে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাপা যে ২৮৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তার মধ্যে মেহেরপুরের দুটি আসন রয়েছে।

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-১ আসনে। অন্যদিকে গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-২ আসন। মেহেরপুর-১ আসনে মনোনয়ন পাওয়া আব্দুল হামিদ মেহেরপুর জেলা জাপার সভাপতি এবং কেতাব আলী সহসভাপতি পদে রয়েছেন।

দীর্ঘদিন ধরে দলের সাথেই আছেন এই দুই নেতা। মেহেরপুর জেলায় জাতীয় পার্টির নাম তারাই ধরে রেখেছেন বলে মনে করেন জাপার নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category