• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরের গীর্জায় গীজায় চলছে বড়দিনের প্রার্থণা

বিবর্তন ডেস্ক
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরের গীর্জায় গীজায় চলছে বড়দিনের প্রার্থণা
মেহেরপুরের গীর্জায় গীজায় চলছে বড়দিনের প্রার্থণা

গীর্জায় গীর্জায় প্রার্থণা আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে খ্রীস্টীয় ধর্মাবলম্বীদের প্রধান ও সবচাইতে বড় উৎসব বড়দিন। ২৫ তারিখ রাত ১২ টায় প্রার্থণার মধ্য দিয়ে শুর হয় বড়দিন। আজ বুধবার সকাল সাড়ে ৮ টার সময় মুজিবনগর উপজেলার ভবেরপাড়া চার্চে শুরু হয় ২য় বারের মতো প্রার্থণা।

প্রার্থণা শেষে তারা ফিরবেন বাড়িতে। এদিন পিঠা-পুলিসহ নানা ধরনের খাবের আয়োজন করেছেন তারা। প্রতিবেশিদের একে অপরের মাঝে খাবার ভাগাভাগী করবেন। প্রার্থণার পাশাপাশি তারা পরিদর্শণ করবেন বিভিন্ন স্থানের গোশালা। যে গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন যীশু। থাকবে কের্তন গান। এছাড়াও প্রতি বছরের ন্যায় বড়দিন উপলক্ষে আয়োজন করা হয়েছে মেলার।
খ্রীস্টীয় ধর্মাবলম্বীরা বলছেন, সারা দেশের ত্রানকর্তা হিসেবে এদিন যীশুর জন্ম হয়েছিলো। তিনি এসেছিলেন মানুষের মুক্তির দূত হিসেবে। যীশুর সেই বাণি সবার কাছে পৌঁছে দেওয়ায় হবে বড় দিনের মূল প্রার্থণা। এছাড়া সারা দেশে যে যুদ্ধ বিগ্রহ লেগে আছে সেখান থেকে মুক্তির জন্য যীশুর কাছে প্রার্থণা করবেন তারা। সাথে দেশ ও সকল মানুষের কল্যাণ এবং পরিবারের জন্যও প্রার্থণা করবেন খ্রীস্টীয় ধর্মাবলম্বীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category