• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনী কাঁচাবাজার মসজিদের উদ্বোধন মেহেরপুরের গাংনীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নিখোঁজের পাঁচ দিন পর জীবননগরে ভ্যানচালকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার ঝিনাইদহ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,গুলি ও মাদক উদ্ধার ঝিনাইদহ জেলা প্রশাসক জেলা বিএনপির উপদেষ্টা হিসাবে কাজ করছে-অধ্যক্ষ আব্দুল হাই শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে ৬০০ শাড়ি বিতরণ গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে

মেহেরপুরের গাংনীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
মেহেরপুরের গাংনীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে বালতির পানিতে ঢুবে পলাশ আহমেদ (১১) মাস বয়সি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা তিনটার দিকে নিজ বাড়িতেই টিউবওয়েলের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশু পলাশ আহমেদ ভোলাডাঙ্গা গ্রামের হারুন আহমেদের ছেলে।
শিশুটির প্রতিবেশি চাচা ইপিয়ার হোসেন জানান, বাচ্চাটি বাগির উঠানে খেলা খেলছিলো আর তার মা পপি খাতুন গরুর গোসল করিয়ে বাড়ির পাশে বাঁধতে যায়। মায়ের অগোচরেই বাচ্চাটি বালতিতে রাখা পানিতে উপুড় হয়ে পড়ে যায। পরে  মা বাচ্চাটিকে দেখে বালতির ভিতর থেকে তুলে নেয়। কিন্তু বাচ্চা স্বাভাবিক না হওয়ায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সোহেল রানা, বাচ্চাটিকে তার স্বজনরা সাড়ে চারটার দিকে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় বাচ্চাটি হাসাপাতালে আসার অনেক আগেই মৃত্যু বরণ করেছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিলো। খোঁজ খবর নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category