• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরের গাংনীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
মেহেরপুরের গাংনীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
মেহেরপুরের গাংনীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিনটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার প্রীতম সাহা। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাংনী থানার ওসি তাজুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাংনী সরকারী ডিগ্রী কলেজসহ বিভিন্ন সরকারী দপ্তরের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এর পরে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category