• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক ১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী

মেহেরপুরের আকাশে রহস্যময় আলোকচ্ছটা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরের আকাশে রহস্যময় আলোকচ্ছটা
মেহেরপুরের আকাশে রহস্যময় আলোকচ্ছটা

মেহেরপুরের আকাশে হঠাৎ দেখা মিলেছে এক রহস্যময় আলোকচ্ছটা। যেন কেউ টর্চ লাইট জ্বালিয়ে আলোর ফোকাস ফেলেছেন আকাশের বুকে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলাব্যাপী এ দৃশ্য দেখা যায়। আধাঘণ্টা পর এটি অদৃশ্য হয়ে যায়। দৃশ্যটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন গ্রাম থেকে শহরাঞ্চলের সাধারণ মানুষ।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই আলোকচ্ছটার ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে থাকেন তারা। মুহূর্তে এটি ভাইরাল হয়ে যায়।

সুজন মাহমুদ নামের একজন ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আকাশে অদ্ভুত আলো।’ সুজন মাহমুদ, আকাশে এক রহস্যময় আলো। প্রায় ৩০ মিনিটের মত আলো স্থায়ী ছিল। এই আলোকে কেন্দ্র করে জেলায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। এই আলোর উৎস কি, তা এখনো জানতে পারিনি।

মাসুম নামের একজন লিখেছেন, ‘গুগল ম্যাপ আপডেট হচ্ছে সম্ভবত, তাই লাইট দিয়ে ছবি তোলা হচ্ছে। শেখ আলমগীর নামে একজন লিখেছেন, ‘মহান আল্লাহ পাক সব ভালো জানেন। কী হবে দুনিয়ায়! হঠাৎ আকাশে দেখলাম।

এ বিষয়ে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক( ইনচার্জ) রাকিব হাসান ‘বিবর্তন বাংলা’ কে জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই,এটি বঙ্গবন্ধু স্যাটেলাইটের আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category