• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
মেহেরপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
মেহেরপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

“বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে মেহেরপুরে উদ্বোধন করা হয়েছে বৃক্ষ মেলার। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হুছাইনসহ জেলার সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেয়।
এবারের বৃক্ষ মেলায় ৩৪ টি স্টল স্থান পেয়েছে। যেখানে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা শোভা পাচ্ছে। সপ্তাহব্যাপী এ মেলায় প্রতিদিন সকাল ৯ টা থেকে  রাত ৮ পর্যন্ত খোলা থাকবে। ক্রেতারা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে প্রতিদিনই তাদের পছন্দের গাছের চারা কিনতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category