• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে ৫ ডাকাত গ্রেফতার, লুন্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
মেহেরপুরে ৫ ডাকাত গ্রেফতার, লুন্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার
মেহেরপুরে ৫ ডাকাত গ্রেফতার, লুন্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার

মেহেরপুরের পিরোজপুর ও বাগোয়ান গ্রামে অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের আমজাদ সরদারের ছেলে জামিরুল ইসলাম (২৬), মৃত মকছেদ মন্ডলের ছেলে বাবুল (৫১), একই গ্রামের আমজাদ সরদারের ছেলে বাবুল(৪০), রুবেলের ছেলে রাব্বি (২০) সদর উপজেলার পিরোজপুর গ্রামের খোকন পাইকের ছেলে দিপন পাইক ওরফে ধীপন পাইক (৩৫)।
মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, গেল ১১ জুন সিঙ্গাপুর হতে পিরোজপুর গ্রামের ইউসুফ আলী ঢাকায় ফেরে। সেখানে থেকে বাসযোগে পৌঁছান শহরের পুরাতন বাসস্ট্যান্ডে। একটি অটোরিক্সা করে বিদেশ থেকে মালামাল নিয়ে নিজ গ্রাম পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তার সাথে ছিলেন নানা ইজারুল ইসলাম। সদর থানার কোলা-আশরাফপুর কড়ইতলার সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত তাদের গতিরোধ করে। ডাকাতদের হাতে থাকা দা, লাঠি, দেশীয় অস্ত্রের মাধ্যমে মৃত্যুর ভয় দেখিয়ে সিঙ্গাপুর ৬৭ ডলার, দুইটি অ্যান্ডয়েড মোবাইল, একটি বাটন মোবাইল ফোন, একটি টর্চ লাইট, একটি চার্জার লাইট, বিদেশী চকলেট, সাবান, শ্যাম্পু, বডি লোশন, বডি স্প্রে, পেইন রিলিফ মলম, টুথপেস্ট, মোবাইল চার্জার এবং সিটি গোল্ডের একটি নেকলেসসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়।
এই ঘটনা জানর পর পরই মেহেরপুর সদর থানা পুলিশ মামলা রজুসহ তথ্য-উপাত্ত সংগ্রহ করে। গেল ১২ জুন রাত থেকে অভিযান পরিচালনা করে সদর থানার একটি দল। রাতভর অভিযান শেষে ডাকাতির মালামালসহ ০৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় লুন্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র।
ওসি আরো জানান, আসামীদের মধ্যে বাবু ওরফে বাবুলের বিরুদ্ধে চোরাচালান, নারী নির্যাতন, বিস্ফোরক, ডাকাতি ও গুরুতর জখমসহ মোট ৯ টি , আসামী দিপন পাইক এর বিরুদ্ধে মাদক, দসুত্যা ও চুরি সংক্রান্ত ৩ টি মামলা, আসামী জামিরুল ইসলামের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে ২ টি মামলার রয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category