মেহেরপুরে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক
মেহেরপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ৩১ হাজার ১শত ৭০ টাকা ও দুইটি মোবাইলসহ খাইরুল ইসলাম মিলন নামের এক মাদক কারবারিকে আটক করেছে।
শুক্রবার রাতে শহরের গোরস্থান পাড়ায় মিলনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মিলন একই পাড়ার মৃত ফুরকান আলীর ছেলে।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মিলনের বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল। এসময় তার বাড়ি তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ৩১ হাজার ১শত ৭০ টাকা ও দুইটি মোবাইলসহ মিলনকে আটক করে।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।