• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে ৩৯টি মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
মেহেরপুরে ৩৯টি মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার
মেহেরপুরে ৩৯টি মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার

মেহেরপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৯টি মুঠোফোন ও বিকাশে খোয়া যাওয়া ৬০ হাজার টাকার উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে ভূক্তভোগীদের হাতে মুঠোফোন এবং ভূল করে চলে যাওয়া বিকাশের টাকা তুলে দেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

পুলিশ সুপার বলেন, জেলার সদর উপজেলার ১৩, গাংনী উপজেলার ১৫ ও মুজিবনগর উপজেলার ১১ জন মানুষ বিভিন্ন সময়ে তাদের মুঠোফোন হারিয়ে গেছে বলে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডাইরি করেন। পরে পুলিশের সাইবার ও ডিবি পুলিশের সমন্বয়ে একটি দল বিভিন্ন স্থান থেকে ৩৯টি মুঠোফোন উদ্ধার করেন।

এছাড়াও বিকাশে ভূলক্রমে চলে যাওয়া দুজনের ৬০ হাজার টাকা সাধারণ ডাইরির ভিত্তিতে উদ্ধার করা হয়। পরে তা ভূক্তভোগীদের হাতে তুলে দেয়া হয়। কারো মুঠোফোন হারালে ও ভূলক্রমে চলে যাওয়া টাকা ফিরে পাবার জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডাইরি করার পরামর্শ দেন পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category