• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২০ জুন, ২০২৬
মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২
মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-খাসমহল মাঠ এলাকা থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে বামুন্দী ক্যাম্প পুলিশ। শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন গাংনী উপজেলার খাসমহল গ্রামের সুরমান আলী মণ্ডলের ছেলে ইকবাল হোসেন (২২) এবং একই গ্রামের মৃত সাঈদ খানের ছেলে শাকিরুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, তেঁতুলবাড়িয়া-খাসমহল মাঠ দিয়ে মাদক পাচারের খবর পেয়ে বামুন্দী ক্যাম্প পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান জব্দ করা হয়।

বামুন্দী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category