• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে ২৯তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
মেহেরপুরে ২৯তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
মেহেরপুরে ২৯তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

মেহেরপুরে ২৯তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের (২৩-২৯ মে) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে মেহেরপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ।

এসময় সহকারী জেলা শিক্ষা শিক্ষা অফিসার মোঃ আবদুর রাহীম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন শাহানাজসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, কৃমির সংক্রমণ বয়স্ক মানুষের চেয়ে শিশুদের মধ্যেই সবচেয়ে বেশি। এর মধ্যে শূন্য থেকে ৪ বছর বয়সিদের ৭ শতাংশ, ৫ থেকে ১৪ বছর বয়সিদের ৩২ শতাংশ, ১৫ থেকে ২৪ বছর বয়সিদের ১৫ শতাংশ, ২৫ থেকে ৪৪ বছর বয়সিদের ৭ শতাংশ, ৪৫ থেকে ৫৪ বছর বয়সিদের ৫ শতাংশ এবং ৫৫ বছরের বেশি বয়সিদের মধ্যে ৪ শতাংশ। আর এই জরিপের উপর ভিত্তি করেই পৃথিবীর বিভিন্ন দেশে শিশুদের মধ্যে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category