• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে ২৭ বোতল এসকাফ ও মেলিয়েট সিরাপ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
মেহেরপুরে ২৭ বোতল এসকাফ ও মেলিয়েট সিরাপ উদ্ধার
মেহেরপুরে ২৭ বোতল এসকাফ ও মেলিয়েট সিরাপ উদ্ধার

মেহেরপুরে অভিযান চালিয়ে ২১ বোতল এসকাফ ও ৬ মেলিয়েট নামক কোডিং ফসফেটযুক্ত সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে মেহেরপুর শহরের কাশ্যবপাড়ায় হাবিবুর রহমান নামক এক ব্যক্তির বসতবাড়ি থেকে সিরাপগুলো উদ্ধার করা হয়। হাবিবুর একই এলাকার সেলিমের ছেলে।

মাদকদ্রব্য সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে হাবিবুর দীর্ঘদিন ধরে কোডিন ফসফেট যুক্ত ফেনসিডিল ও ফেনসিডিল জাতীয় মাদকের ব্যবসা করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে হাবিবুরের বসতবাড়ির অভিযান পরিচালনা করে। এসময়

হাবিবুরের শয়নকক্ষে থাকা ফ্রিজের কম্প্রেসারের উভয় পাশে লুকানো অবস্থায় ২১ বোতল এসকাফ ও ৬ বোতল মেলিয়েট নামক কোডিং ফসফেটযুক্ত সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানকালে হাবিবুরকে বাড়িতে পাওয়া যায়নি।

এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category