• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে ১০ বোতল মদসহ নারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
মেহেরপুরে ১০ বোতল মদসহ নারী আটক
মেহেরপুরে ১০ বোতল মদসহ নারী আটক

মেহেরপুর বারাদী ক্যাম্প পুলিশের বিশেষ অভিযানে দশ বোতল ভারতীয় মদসহ চায়না খাতুন (৩৫) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ২ টার দিকে বারাদি পুলিশ ক্যাম্প এলাকা থেকে তাকে আটক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চায়না খাতুন মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের দিনমজুর ছোরাপ আলী স্ত্রী। চায়না খাতুন আটক হলেও মোটরসাইকেল চালক আনোয়ার নামের এক ব্যক্তি পালিয়ে পালিয়ে গেছে।

বারাদী পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, ক্যাম্পের এএসআই শাখাওয়াত ও এএসআই সিদ্দিকসহ ও সঙ্গীয় ফোর্স নিয়ে ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আনোয়ার ও চায়না খাতুনকে সিগন্যাল দিলে আনোয়ার সিগনাল অমান্য করে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে মোটরসাইকেল টেনে ধরে গতিরোধ করি। এসময় মোটরসাইকেল ফেলে আনোয়ার পালিয়ে যায়। চায়না খাতুন ব্যাগসহ রাস্তায় পড়ে গেলে মদের বোতল গুলো রাস্তা উপর পড়ে যায়। এসময় মদ ও মোটরসাইকেলসহ চায়না খাতুনকে আটক করা হয়। পরবর্তীতে মদসহ চায়না খাতুনকে সদর থানায় প্রেরণ করা হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category