• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে হেরোইনসহ ৩ মাদক কারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে হেরোইনসহ ৩ মাদক কারবারী আটক
মেহেরপুরে হেরোইনসহ ৩ মাদক কারবারী আটক

মেহেরপুর ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন নারী মাদক করবারী রয়েছে।

আটককৃতরা হচ্ছেন মেহেরপুর শহরের পুরাতন বাসষ্ঠান্ড পাড়ার ইছার উদ্দিনের তাইজেল (৩২), সদর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুন (৪০) ও আব্বাস উদ্দিনের স্ত্রী তানজিলা খাতুন (৫০)।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আহসান খান জানান সোমবার (২৫ডিসেম্বর) বিকেলে মেহেরপুর সদর থানাধীন যাদবপুর ব্রীজের কাছে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনকভাবে তাদের দেহ তল্লাশি করে ৭০ গ্রাম হোরোইন উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৭,০০,০০০/- (সাত লাখ টাকা)। তিনি আরো বলেন আসামীদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category