• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে হেরোইনসহ সাবেক সেনাসদস্য আটক

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
মেহেরপুরে হেরোইনসহ সাবেক সেনাসদস্য আটক
মেহেরপুরে হেরোইনসহ সাবেক সেনাসদস্য আটক

মেহেরপুরে সেনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সাবেক সেনা সদস্য চাঁদ আলীকে ৬০ গ্রাম হেরোইনসহ আটক হয়েছে।

চাঁদ আলী মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ টিম তার বাড়িতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে আটক করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের উপপরিচালক রহমত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক সেনা সদস্য চাঁদ আলী নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ করে তা বিক্রির প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মেহেরপুর সেনা ক্যাম্পের সদস্যরা তার বাড়িতে যৌথ অভিযান চালান। এসময় তার বসতবাড়ি থেকে পলিথিনে মোড়ানো ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category