• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে হেরোইনসহ মাদক কারবারি আটক

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরে হেরোইনসহ মাদক কারবারি আটক
মেহেরপুরে হেরোইনসহ মাদক কারবারি আটক

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ জামারুল নাড়া (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে হরিরামপুর পূর্বপাড়া তিন রাস্তার মোড় বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জামারুল নাড়া একই উপজেলার নুরপুর গ্রামের মৃত চাঁদ আলী নাড়ার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে. গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) আশরাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হরিরামপুর পূর্বপাড়া তিন রাস্তার মোড় বটতলা জনৈক সিরাজুল ইসলামের বাড়ীর পাশে অভিযান পরিচালনা করে জামারুলকে আটক করে।

এসময় তাকে তল্লাশি করে তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক জামারুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category