• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
মেহেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন
মেহেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

মেহেরপুর জেলায় হামের প্রাদুর্ভাব রোধে আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জনের কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ এ কে এম আবু সাঈদ। এ সময় তিনি বলেন, সোমবার (২০ এপ্রিল) থেকে জেলার ৩টি উপজেলা ও ২টি পৌরসভায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২৭৮৬৭ জন ছেলে ও ২৭৩৮৬ জন মেয়ে মোট ৫৫ হাজার ২৫৩ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। এ লক্ষ্যে মেহেরপুর সদরে ১৩৬টি, গাংনী ২৯৮টি, মুজিবনগর ৯৬টি এবং পৌরসভায় ১০৬টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ১১ কর্মদিবসব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, কর্মসূচি বাস্তবায়নে জেলায় প্রতিটি টিমে দুইজন টিকাদান কর্মী ও তিনজন স্বেচ্ছাসেবক থাকবেন। জেলার প্রত্যন্ত এলাকাসহ প্রতিটি কেন্দ্রে গিয়ে শিশুদের এই টিকা প্রদান করা হবে। সিভিল সার্জন অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানান, যাতে হাম প্রতিরোধে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা যায়।

সংবাদ সম্মেলনে হাম রুবেলা সম্পর্কে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইনজামামুল হক।

এ সময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category