• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-২

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

মেহেরপুর সদর উপজেলার বারাদি-রাজনগর গ্রামের পথিমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় রাব্বী আহম্মেদ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এঘটনায় রানা ও আলী হোসেন নামের অপর দুই কিশোর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদী পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী আহম্মেদ রাজনগর গ্রামের আজিবার রহমানের ছেলে। এছাড়া আহত রানা হোসেন একই গ্রামের মনিরুল ইসলামের ও আলী হোসেন আনারুল ইসলামের ছেলে।

আহত রানা জানান, রাজনগর থেকে মোটরসাইকেল যোগে বারাদী বাজারে যাওয়ার সময় বারাদী ও রাজনগরের মাঠের মধ্যে নতুন পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে পৌছানো মাত্র পল্লী বিদ্যুতের একটি ট্রাক ডানে মোড়ে নিলে তাতে বাড়ি খেয়ে আমাদের মোটরসাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে। এতে আমরা তিনজনই আহত হই।
পরে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাব্বী আহম্মেদকে মৃত ঘোষণা করেন। এছাড়া
মোটরসাইকেল চালক রানার বাম পা ভেঙ্গে গেছে বলে জানান তিনি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং আহতদের চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category