• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
মেহেরপুরে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মেহেরপুরে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সত্য প্রকাশে আপসহীন দৈনিক সময়ের আলোর উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করে মেহেরপুরে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় মেহেরপুর জেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
সময়ে আলোর মেহেরপুর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে ও আরটিভি জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম। বিশেষ অতিথি জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম। এ সময় গাংনী প্রেসক্লাবের সহসভাপতি মজনুর রহমান আকাশ, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি বেনইয়ামিন মুক্ত, প্রথম আলো প্রতিনিধি আবু সাঈদ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন, বাংলা টিভি প্রতিনিধি আক্তারুজ্জামান, দৈনিক লাখো কন্ঠের প্রতিনিধি রফিকুল আলম বকুল, ভোরের ডাক প্রতিনিধি জুরাইস ইসলাম, গ্লোবাল টিভি প্রতিনিধি রাব্বি আহমেদসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category