• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক শামীম হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর রুমান, জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ, জেলা বন কর্মকর্তা এসটি হামিম হায়দার।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। রালি শেষে বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এ সময় ফলজ, বনজ, শোভাবর্ধক ও ঔষধি গাছের গুনাগুন সম্পর্কে জানানো হয়।

বৃক্ষ মেলাতে নতুন নতুন জাতের বিভিন্ন গাছের সমারোহ ঘটায় খুশি আগত দর্শকরা। এবার মেলার আকর্ষণ হিসেবে বিদেশি ফল গাছের মধ্যে থাকছে রাম্বুটান, পার্সিমন, মালয়েশিয়ান জাবিতাকা, আভোকাডো, আঙ্গুর এবং উচ্চ ফলনশীল নতুন নতুন জাতের নানা গাছ। স্টলগুলো পরিদর্শন শেষে সকলকে গাছ লাগানোর আহবান জানায় জেলা প্রশাসন ও বনবিভাগ।

আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ১০টা অব্দি চলবে বৃক্ষ মেলা। মেলাতে জেলার ৩ উপজেলা থেকে ১৭টি স্টলে বিভিন্ন নার্সারি অংশগ্রহণ করেছে। গাছ কিনতে ও দেখতে মেলাতে ভিড় জমাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়াও বিভিন্ন পতিত জমিতে বৃক্ষরোপণ অভিযানের পরিকল্পনা করেছে জেলা বন বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category