• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত-আহত-১

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত-আহত-১
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত-আহত-১

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় লাল্টু নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মিনারুল (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রয়ারি) রাতে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি বিএডিসি খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালটু মেহেরপুরের গাংনী উপজেলার কচুঁয়খালী গ্রামের আহমেদ আলী ছেলে এবং আহত মিনারুল একই গ্রামের জামাল শাহার ছেলে।

জানা গেছে, ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও নিহত এবং আহত দুই ব্যক্তি মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বিএডিসি খামারের পাশে পড়ে থাকে দেখে পথচারীরা মেহেরপুরগামী একটি অ্যাম্বুলেন্স থামিয়ে মিনারুলকে তুলে দেয়।

পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা লালটুকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত মিনারুল এর অবস্থা আশঙ্কাজনক। তবে দুর্ঘটনার কোন কারণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category