• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

দ্রুতগামী আলগামনের ধাক্কায় তাজের আলী (৭০) নামের এক কৃষকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলা রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাজের আলী রঘুনাথপুর গ্রামের খোদাবক্সের ছেলে।

জানা গেছে, কৃষক তাজের আলী মাঠ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। ঘটনার সময় রঘুনাথপুর পূর্ব পাড়ার দ্রুতগামী একটি আলগামন তাকে ধাক্কা দেয়। এ সময় তাজের আলী রাস্তার উপর পড়ে মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category