• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

মেহেরপুর-তেরঘরিয়া সড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক রুহুল আমিন (৫৬) নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) সন্ধ্যার দিকে ঐ সড়কের ফতেপুর নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। সে কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শোলমারি গ্রামের মৃত চাদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে শহরের কাজ শেষ করে রুহুল আমিন তার বাড়ি শোলমারির উদ্দ্যেশ্যে রওনা দেয়। মেহেরপুর-তেরঘরিয়া সড়কের ফতেপুর গ্রামের ইটভাটার কাছে পৌঁছালের বীপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত হয় মোটরসাইকেল চালক রুহুল আমিন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনি মিয়া জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category