• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে মোখলেসুর রহমান স্কুল অ্যান্ড কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুরে মোখলেসুর রহমান স্কুল অ্যান্ড কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেহেরপুরে মোখলেসুর রহমান স্কুল অ্যান্ড কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মেহেরপুর জেলায় এসএসসি ও এইচএসসির ফলাফলে শীর্ষস্থান অর্জনকারী প্রতিষ্ঠান গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ। সন্ধানী সংস্থার প্রধান পৃষ্ঠপোষক সমাজবিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. মোখলেছুর রহমানের নামে মেহেরপুরে মোখলেসুর রহমান স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালের জন্য দ্বিতীয় থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে, জেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ও শিক্ষার মান বৃদ্ধির জন্য ২০২৬ সাল থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রামের শুরুতেই প্রতিষ্ঠানটির ক্যাম্পাস। এই শিক্ষার্থীদের নিয়েই চলতি বছরে একাডেমিক কার্যক্রম চালু হতে যাচ্ছে।

সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আবু জাফর জানান, দীর্ঘদিনের লালিত স্বপ্ন মেহেরপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিত ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের এই প্রচেষ্টা। সকলের সহযোগিতায় মেহেরপুর জেলাকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের চেষ্টা অব্যহত থাকবে। আজ ২০২৬ সালের জন্য দ্বিতীয় শ্রেণিতে ৬১ জন ফরম উত্তোলন করে ৪৯ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, তৃতীয় শ্রেণীতে ৮০ জন ফরম উত্তোলন করে ৭৪ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ম শ্রেণিতে, ৫১ জন ফরম উত্তোলন করে ৪৭ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, ৬ ষষ্ঠ শ্রেণীতে ১১৮ জন ফরম উত্তোলন করে ১০৬ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, ৭ম শ্রেণিতে ৬০ জন ফরম উত্তোলন করে ৫৭ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এ বছর ৪২৩ জন শিক্ষার্থী ফরম উত্তোলন করে ৩৯০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উপস্থিতির গড় হার ৯১.১২%। আমরা আশা করছি এই শিক্ষার্থীদের শিক্ষার মান দেখেই ভবিষ্যতে শিক্ষার্থী বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category