• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীর জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীর জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুরে ভ্রাম্যমাণ অভিযান অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবারসহ বিভিন্ন অনিয়মের কারণে ২ ব্যবসায়ীর জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৯ মার্চ) দুপুরের দিকে শহরের ভূমি অফিস এলাকায় আলিয়া স্টোর ও বড়বাজার এলাকায় গোপীনাথ সাহার দোকানে এ অভিযান চালানো হয়।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী সহ অনুমোদনবিহীন খাবার স্যালাইন বিক্রি করার অভিযোগে আলেয়া স্টোরের মালিক আলী হোসেনের নিকট থেকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং গোপীনাথ সাহার দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, আজকে আমরা মেহেরপুর শহরের বড়বাজার এবং বিভিন্ন এলাকাতে অভিযান পরিচালনা করি। অভিযানে মুরগির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। রমজানের সারা মাস আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category