• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে মূল্য তালিকা না টাঙ্গানো, মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেহেরপুর শহরের বড় বাজারের অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি, মিষ্টির মুল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মোড়কীকরণ বিধি যথাযথভাবে না মানা, বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত পণ্যের গায়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার অপরাধে মেসার্স জোসনা বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মেসার্স আসিফ ফল ভান্ডার নামক প্রতিষ্ঠানে পূর্বে সতর্ক করা স্বত্তেও ফ্রিজে প্রচুর মেয়াদ উত্তীর্ণ চকলেট সংরক্ষণ করে বিক্রয়, মেয়াদ মুল্য বিহীন পণ্য বিক্রয় ও ফলের মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে সতর্ক করা হয়।

এসময় সবজি বাজার, মাছ-মাংস বাজার, চাউলের দোকান, ডাব ও ফলের দোকান তদারকি করে ভোক্তা অধিকার অধিদপ্তর। সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার আহবান করেন। উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করাসহ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগীতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: মোমিনুল হক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category