• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে ব্যবসায়িদের নিয়ে সমাবেশ করেছে আই বি ডব্লিউ এফ

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
মেহেরপুরে ব্যবসায়িদের নিয়ে সমাবেশ করেছে আই বি ডব্লিউ এফ
মেহেরপুরে ব্যবসায়িদের নিয়ে সমাবেশ করেছে আই বি ডব্লিউ এফ

মেহেরপুরের বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ী সমাবেশ করেছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডব্লিউ এফ) নামের একটি সংগঠন।

বুধবার (২১ আগস্ট) সকালে মেহেরপুর শহরের আল-হেরা মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেহেরপুর জেলার সভাপতি খালিদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির যশোর ও কুষ্টিয়া জোনের তত্ত্বাবধায়ক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামাতের আমির ও আই বি ডব্লিউ এফ এর মেহেরপুর জেলা উপদেষ্টা মাওলানা তাজ উদ্দিন খান, সহকারী জেলা উপদেষ্টা মোঃ ইকবাল হোসাইন ও পৌর শাখার উপদেষ্টা সোহেল রানা ডলার।

এ সময় বক্তারা বলেন উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী তৈরি করতে হবে। তারা আরো বলেন বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণে সৎ ব্যবসায়ীদের ভূমিকা অনস্বীকার্য।

হালাল ব্যবসার মাধ্যমে ইহকাল ও পরকালে মুক্তির ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আই বি ডব্লিউ এফ এর মেহেরপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাঈন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category