• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল
মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

গণহত্যাকারী, ফ্যাসিস্ট, স্বৈরাচারী রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে এবং গাজীপুরে ছাত্রদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মেহেরপুরে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অক্সফোর্ড স্কুল চত্বর থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজার তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। মশাল মিছিলের নেতৃত্ব দেন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুজাহিদ ইসলাম। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাসিম রানা বাঁধন, সদস্য ইসতিয়াক আহমেদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ, আমির হামজা, সাহেব মাহমুদসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে হোটেল বাজার তিন রাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। পাশাপাশি গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর যে হামলা হয় তার তীব্র প্রতিবাদ ও পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category