• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
মেহেরপুরে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
মেহেরপুরে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বিএনপি প্রধান এবং সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মেহেরপুরে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেহেরপুর জেলা শাখা।

শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাড. মারুফ আহম্মেদ বিজন।

সভাপতিত্ব করেন মেহেরপুর পৌর বিএনপি নেতা আব্দুল বারী ফারুক।

বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মারুফ আহমেদ বিজন বলেন, সকল অপশক্তিকে দূর করে বাংলাদেশ বৈষম্যবাদী ছাত্রসমাজ দেশের আপামর জনতা একটা সুখি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চলেছে। কোন অপশক্তি যেন আর বাধা হয়ে থাকতে না পারে সেলক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category