• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে বীর নিবাস পেলেন ৩৪ জন বীর মুক্তিযোদ্ধা 

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুরে বীর নিবাস পেলেন ৩৪ জন বীর মুক্তিযোদ্ধা 
মেহেরপুরে বীর নিবাস পেলেন ৩৪ জন বীর মুক্তিযোদ্ধা 

একাত্তরের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পেলেন নিজস্ব বাড়ী। দরিদ্র ও অসহায় মুক্তিযোদ্ধা যাদের ঘর নির্মানের সামর্থ ছিল না তাদের জন্য বীর নিবাস নির্মান করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই বীর নিবাসের চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে। মেহেরপুর জেলায় তিনটি উপজেলায় আজ ৩৪টি বীর নিবাসের চাবি বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর মধ্যে সদর উপজেলায় ১১টি, মুজিবনগর উপজেলায় ১১টি এবং গাংনী উপজেলায় ১২টি বীর নিবাস রয়েছে।
আজ বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক, গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার স্ব স্ব উপজেলার বীর নিবাসের চাবি হস্তান্তর করেন।
পর্যায়ক্রমে দরিদ্র, অসহায় ও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সকলেই প্রধানমন্ত্রীর এ উপহার পাবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category