• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে বিচারের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৫ জুন, ২০২৪
মেহেরপুরে বিচারের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন
মেহেরপুরে বিচারের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

মেহেরপুরে সঠিক বিচারের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৫ জুন) বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর বোসপাড়া এলাকার সঞ্জয় হালদার, বাদশা গাজী, শ্রী প্রতাব হালদার, আরোয়া বাশফোড় প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন মেহেরপুর শহরের ঘোষপাড়া এলাকার জগন্নাথ হালদারের ছেলে দীপঙ্কর হালদারকে মফিজুল কসাইয়ের ছেলে ডিপজল গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেধড়ক মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় দীপঙ্করের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ডিপজল পালিয়ে যায়। পরে দীপঙ্করকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দীপঙ্করের শরীরের ক্ষত স্থানে ৩৩টি সেলাই দেওয়া হয়েছে।

তারা অভিযোগ করে বলেন অথচ পুলিশ ডিপজল কে আটক না করে দীপঙ্করকে আটক করেছে। ডিপজল প্রকৃতপক্ষে একজন সন্ত্রাসী। তার কাছে শুধু দেশীয় অস্ত্র না আগ্নেয়াস্ত্রও আছে। সে এমন দুর্ধর্ষ প্রকৃতির যে, সে যশোর কারাগার থেকে একবার পালিয়েও এসেছিলো। তার মত একজন সন্ত্রাসীকে আটক না করে উল্টো আহত দীপঙ্কর হালদারের মত একজন প্রতিবন্ধীকে এইভাবে হ্যান্ডকাপ পরিয়ে হাসপাতালে রাখা এটা কোন ধরনের বিচার। এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। মানববন্ধন শেষে রাস্তা অবরোধ করে ডিপজলের শাস্তির দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা।

এবিষয়ে মেহেরপুর সদর থানা ওসি শেখ কনি মিয়া জানান, দীপঙ্করের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে একটি মামলা রয়েছে যে কারণে তাকে আটক করা হয়েছে। এছাড়া হামলার ঘটনায় দীপঙ্করের পরিবার থেকেও একটি মামলা করা হয়েছে। মামলাটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category