• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে বিএডিসি খামারের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
মেহেরপুরে বিএডিসি খামারের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি
মেহেরপুরে বিএডিসি খামারের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

মেহেরপুরের বারাদি বিএডিসি আলু বীজ উৎপাদন খামারের বৈদ্যুতিক সেচ যন্ত্রের ট্রান্সফরমার চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় অজ্ঞাত চোরেরা খুঁটির উপর থেকে ৩টি ট্রান্সফরমার ও মূল্যবান মালামাল নিয়ে যায়। আজ বুধবার সকালে বিষয়টি খামার কর্তৃপক্ষের নজরে আসে। এতে খামারের ধান বীজসহ বিভিন্ন ফসলের আবাদ ঝুঁকির মধ্যে পড়েছে।

জানা গেছে, বারাদী বীজ উৎপাদন খামারে থ্রি ফেজ বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে গভীর নলকুপ দিয়ে বীজ ফসলের সেচ কাজ করে থাকে। গেল রাতে একটি গভীর নলকুপের বৈদ্যুতিক খুঁটি থেকে ৩টি ট্রান্সফরমার নিচে নামায় অজ্ঞাত চোরেরা। ট্রান্সফরমারের ভেতর থেকে তামার কয়েল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে পালিয়ে যায়।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানান, খামার কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত কোন অভিযোগ আসেনি। তবে বিষয়টির জানার পর চুরির সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category