• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্র গুরুত্বর জখম

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

মেহেরপুরে বাসের ধাক্কায় ইনজামামুল হক নামের এক কলেজছাত্র মারাত্মক আহত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত ইনজামাম-উল-হক মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের আসাদ আলীর ছেলে।

সে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

জানা গেছে, ইনজামামুল মোটরসাইকেল যোগে বাড়ি থেকে গাংনী যাবার পথে পোড়াপাড়া নামক স্থানে পৌছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী জেদ্দা পরিবহনের একটি বাস পিছন থেকে ইনজামামুলের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এসময় ইনজামামুল মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মক জখম।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় মোটরসাইকেলের ব্যাপক ক্ষতি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category