• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে বাসচাপায় পশু চিকিৎসক নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
মেহেরপুরে বাসচাপায় পশু চিকিৎসক নিহত
মেহেরপুরে বাসচাপায় পশু চিকিৎসক নিহত

মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর নামক স্থানে রয়েল পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে গ্রামের সড়ক থেকে প্রধান সড়কে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি পেশায় পল্লী পশু চিকিৎসক।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে পেশাগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হন শামীম। গ্রামের সড়ক দিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে সড়কে প্রবেশ করছিলেন তিনি। এসময় মেহেরপুর থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের (যার নম্বর ঢাকা মে‌ট্রো ব ১৫-৫৭০৫) সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে। এতে মোটরসাইকেল এবং চালক শামীম বাসের চাকায় পৃষ্ট হয়ে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নিহত শামীমের মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category