• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। নতুন বছরকে স্বাগত জানাতে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমী থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি, জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইটি শিক্ষা) লিউজা-উল-জান্নাহ, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্তি পুলিশ সুপার জামিরুল ইসলাম, আজমুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য শামীম আরা হীরা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এছাড়াও মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রা বের করে।
এসময় তারা বর-বধু,কৃষক,লালন সহ বিভিন্ন ধরনের সাজ সেজে মঙ্গল শোভাযাত্রার শোভাবর্ধন করে।

পরে জেলা প্রশাসন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন সঙ্গীত ও কবিতা পরিবেশন করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মন জয় করে নেয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category