• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে ফেনসিডিলসহ স্বামী স্ত্রী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

মেহেরপুর জেলায় নিয়মিত চলছে মাদক বিরোধী অভিযান।

তারই অংশ হিসেবে ফেনসিডিলসহ শাহারুল ইসলাম ও তার স্ত্রী রেনুকাকে আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শহরের কাজী অফিস পাড়ায় তাদের মুদি দোকান থেকে ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, গোপন সুত্রে খবর পেয়ে এএসআই নাজমুল ও এটিএসআই জালালসহ ফাঁড়ি পুলিশের একটি দল শহরের পুরাতন বাসষ্ট্যান্ড পাড়ায় শহারুল ইসলামের মুদি দোকানে অভিযান চালায়।

এ সময় দোকান থেকে ৪ বোতল ফেনসিডিলসহ শাহারুল ও তার স্ত্রী রেনুকাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আদলতে সোর্পাদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category