• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে প্রবীণদের নিয়ে দিনব্যাপী মিলনমেলা

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুরে প্রবীণদের নিয়ে দিনব্যাপী মিলনমেলা
মেহেরপুরে প্রবীণদের নিয়ে দিনব্যাপী মিলনমেলা

খেলাধুলা, আনন্দ ও আড্ডার মধ্যদিয়ে প্রবীণদের নিয়ে দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেল মেহেরপুরে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার চকশ্যামনগর সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় এ মিলন মেলার অয়োজন করা হয়। এলাকার প্রায় ২ শতাধিক প্রবীণ অংশ নেয় এ মিলনমেলায়। আয়োজন করা হয় শৈশবের খেলাধুলার। এমন আয়োজনে খুশি প্রবীণরা।

ইন্টারনেট আর স্যোসাল মিডিয়ার প্রভাবে হারিয়ে যাচ্ছে গ্রামীন ঐতিহ্য। দীর্ঘদিনের পুরনো বন্ধু ও সমবয়সীদের কাছে পেয়ে আনন্দিত বৃদ্ধরা। ঘরের মধ্যে আবদ্ধ থেকে নিজেকে আবারো সেই শৈশব জীবনে একদিনের জন্য ফিরে পেয়েছেন বলে জানান তারা। আয়োজকেরা বলছেন, প্রতিবছরই এমন উদ্দ্যোগ নেওয়া হবে। প্রবীণদের মিলনমেলায় সবাই মেতেছে আনন্দ উল্লাসে।

অংশ নিয়েছেন শৈশবের চেয়ার সিটিং, ফুটবল, বালিশ খেলাসহ বিভিন্ন ধরনের খেলাধুলায়। অনুষ্ঠানের শুরুতে তরুণরা প্রবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে আয়োজন করা হয় গ্রামীন ঐত্যিহের চিড়া, মুড়কি, দই, গুড়, মিষ্টি দিয়ে সকালের নাস্তা। আয়োজন করা হয় মধ্যান্নভোজের। পরে খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী প্রবীণদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রয়াত প্রবীণ ও একে অপরের সুস্থতা কামনায় দোয়া করেন সকলে।

আয়োজক কমিটির সদস্য রকিবুল ইসলাম বলেন, গ্রামবাসীদের সাথে নিয়ে দীর্ঘ ৫ বছর ধরে এমন আয়োজন করেছি আমরা। শৈশবের দিনগুলোতে প্রবীণেরা যেন একটি দিনে ফিরে যায়, ভুলে যায় সব দু:খ ক্লান্তি তার জন্য ভবিষ্যতে প্রবীণদের নিয়ে মিলনমেলার আয়োজন অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category