• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে নিজের দুই সন্তানকে বিষ দিয়ে হত‍্যা চেষ্টা

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২
হত‍্যা চেষ্টা
মেহেরপুরে নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের হত‍্যা চেষ্টা

মেহেরপুরে মেয়ে দিলরুবা (৮) ও ছেলে হুসাইন (৩) নামের দুই সন্তানকে মধুর সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত‍্যা চেষ্টা করেছে মা মনিকা খাতুন। রবিবার (২ অক্টোবর) সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে এ ঘটনা ঘটে। দিলরুবা ও হুসাইন কোলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে সকালের দিকে মনিকা খাতুন তার দুই শিশুকে ডেকে নিয়ে মধুর সঙ্গে বিষ মিশিয়ে জোর করে তাদের খাইয়ে দেয়। এসময় দিলরুবা ও হোসাইন ছটফট করতে থাকলে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠিয়ে দেয়।

প্রতিবেশীরা জানিয়েছেন, মনিকার মাথায় সমস্যা রয়েছে। যে কারণে তার দুই সন্তানকে বিষ খাইয়ে দেয়। ওই ঘটনার পরপরই মনিকাকে তার পিতা-মাতা নিয়ে গেছেন। শিশু দুজনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category