• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
মেহেরপুরে নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিখোঁজের সাত দিন পর মেহেরপুর শহরের ক্যাশ্যবপাড়া থেকে সুরাইয়া নাসরিন টগর (৩৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই তার আর সন্ধান পায়নি পরিবার।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ির অদূরে টিন দিয়ে ঘেরা পরিত্যাক্ত স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। থানায় সাধারণ ডাইরি করেও কোন তথ্য দিতে পারেনি পুলিশ অভিযোগ পরিবারের। তবে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের স্বামী শফিউজ্জামান সেন্টু জানান, তিনি গাংনী উপজেলা গাড়াডোব গ্রামে আশা এনজিওতে চাকুরি করেন। ৩০ ডিসেম্বর একটি ফোনকল পেয়ে তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যান। বিষয়টি তার ছেলে তাকে অবগত করেন। গভীর রাত পর্যন্ত খোঁজা্খুজি করে তাকে না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করেন। পরদিন রাত পর্যন্ত তার স্ত্রী বাড়ি না ফেরায় সদর থানায় একটি সাধারণ ডাইরি করেন তিনি। কিন্তু গত ৭ দিন ধরে সন্ধান দেওয়াতো দূরের কথা কোন খোঁজখবরই দিতে পারেননি পুলিশ।

এদিকে নিহতের ভাগ্নে সাইফুল ইসলাম টুটল অভিযোগ করে বলেন, সন্দেহভাজন তিনজনের নাম পুলিশকে দেওয়া হয়। এমনকি তাদের কথোপোকথনের কিছু গোপন চ্যাট লিস্ট সরবরাহ করেন তিনি নিজেই। তারপরও গুরত্বের সাথে বিষয়টি পুলিশ দেখেনি বলে অভিযোগ তার।

তিনি আরো বলেন, তার খালু সেন্টু তিন বছর আগে গাংনী উপজেলার তেঁতুল বাড়িয়া গ্রামের আশা এনজিওতে চাকুরি করতেন। এ সময় এক ইউপি সদসের সাথে সুরাইয়ার সম্পর্ক গড়ে তোলেন। এছাড়াও শহরের আরো দু’জনের সাথে মুঠোফোনে কথা বলতো তার খালা। বাড়ি থেকে বের হবার আগেও এই তিনজনের সাথে মুঠোফোনে নিয়মিত কথা বলেছেন। তারপরও পুলিশ তাদের সন্দেহের তালিকায় রাখেননি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, সাধারণ ডাইরি লিপিবদ্ধ হবার পর থেকেই বিষয়টি গুরুত্বসহকারে দেখেছে পুলিশ। এমনকি তার কললিস্ট সহ বেশ কয়েকটি সূত্র ধরে পুলিশের একাধিক দল কাজ করছে। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category