• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে নার্সদের এক দফা দাবীতে কর্মবিরতি পালন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
মেহেরপুরে নার্সদের এক দফা দাবীতে কর্মবিরতি পালন
মেহেরপুরে নার্সদের এক দফা দাবীতে কর্মবিরতি পালন

প্রশাসন ক্যাডার অপসারণ করে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবিতে কর্মবিরতি পালন করছে মেহেরপুরের নার্সরা। এ উপলক্ষে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতাল ভবনের নিচ তলায় অবস্থান করে জেলা ও উপজেলায় কর্মরত সকল নার্সবৃন্দ৷

নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে নার্সিং কর্মকর্তা পদায়েনের এক দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় ঘন্টা খানেক অবস্থান করে স্লোগান দেয় নার্সরা। নার্সদের অধিকার সংরক্ষণের দাবি জানান সিনিয়র নার্সরা। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে এ কর্মবিরতি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানাচ্ছে নার্সের নেতৃবৃন্দরা।

ডেপুটি নার্সিং সুপারেন্টেডেন্ট আজিরন নেছা, সিনিয়র স্টাফ নার্স কাঞ্চন মালা, রহিমা খাতুন, প্রশান্ত মন্ডল সহ হাসপাতালের নার্সরা কর্মবিরতিতে অংশ নেয়। বিক্ষোভে বক্তারা বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে।

উল্লেখ্য: গত ৯ আগস্ট থেকে এক দফা দাবিতে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে সরকারি নার্সরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category