• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে নববধূর আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১০ জুন, ২০২৩
মেহেরপুরে নববধূর আত্মহত্যা
মেহেরপুরে নববধূর আত্মহত্যা

মেহেরপুরে বিয়ের ৫ দিন না যেতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে খুশি খাতুন(৩০) নামের এক নববধূ। শনিবার (১০ জুন) বেলা ১১ টার দিকে পিতার বাড়িতেই এ ঘটনা ঘটে। খুশি খাতুন মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের সালাম মিয়ার মেয়ে ও গাংনী উপজেলার ধলা গ্রামের মাহফুজুর রহমানের স্ত্রী।

নিহতের বাবার পরিবার সূত্রে জানা যায়, প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে প্রায় ৬ বছর আগে। কয়েক দিন আগে গাংনী উপজেলার ধলা গ্রামের ফকির মন্ডলের ছেলে মহাফুজের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের ৫ দিন না যেতেই খুশি খাতুন তার বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে এর সঠিক কোন কারণ জানা যায়নি।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category