• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে নকল নবিশদের আমরণ অনশন কর্মসূচি পালন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে নকল নবিশদের আমরণ অনশন কর্মসূচি পালন
মেহেরপুরে নকল নবিশদের আমরণ অনশন কর্মসূচি পালন

বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিশোধ জাতীয়করণের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো মেহেরপুরে আমরণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ নকল নবিশ অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ বেলা ১২ টার দিকে সদর সাব রেজিস্টারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বৈষম্য বিরোধী নকল নবিশ মেহেরপুর জেলা সমন্বয়ক আনোয়ার জাহিদ পিয়াস এর নেতৃত্বে এই অনশন কর্মসূচি পালন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমন্বয়ক আব্দুল মাবুদ, হাফিজ আল আসাদ, মাহমুদা আক্তার সুমি, রোজিফা আক্তার, রিয়াদুজ্জামান, ইমরান শেখ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নকল নবীশরা সরকারি কোন বেতন ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন। কিন্তু বাস্তবে নকল নবীশরা জমির দলিলের এক পৃষ্ঠা বালাম লিখলে মাত্র ২৪ টাকা মুুজুরি পায়। প্রকৃতপক্ষে এক পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় ৪০ টাকা। সেখান থেকে নকল নবীশদের দেয়া হচ্ছে ২৪ টাকা। বাকি ১৬ টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকল নবীশদের টাকা দিয়েই তাদের চাকরি জাতীয়করণ করা সম্ভব বলে জানান তারা। নকল নবীশদের দীর্ঘদিনের দাবি চাকরি জাতীয়করণের। আমাদের এক দফা এক দাবি মেনে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category