• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৬ জুন, ২০২৪
মেহেরপুরে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
মেহেরপুরে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার কাঠালপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওয়ালিদ ফার্মেসীর সামনে রাখা একটি ব্যাগ থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ জুন) দুপুরের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টীম

বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে। পানিভর্তি বালতিতে চুবিয়ে এগুলো প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়।

ওয়ালিদ ফার্মেসীর স্বত্বাধিকারী ফরজ আলী জানান, সকাল দশটার দিকে দোকানে আসার পর তিনি দোকানের সাটারের সাথে একটি প্লাস্টিকের ব্যাগ বাধা দেখতে পান। ব্যাগের মুখ খুলতেই তিনি লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃস্য বস্তু দেখতে পেয়ে স্থানীয় ইউপি মেম্বরকে জানান। পরে খবর দেয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশের একটি টীম বোমা সাদৃস্য বস্তু দুটি উদ্ধার করে পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করে।

সদর থানার ওসি কনি মিয়া জানান, বোমা সাদৃস্য বস্তু দুটি উদ্ধার করে পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। ভীতি সঞ্চারের জন্য এগুলো রাখা হতে পারে এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category