• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে দীপাবলি উপলক্ষ্যে আলোচনা ও প্রদীপ প্রজ্জলন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
প্রদীপ প্রজ্জলন
মেহেরপুরে দীপাবলি উপলক্ষ্যে আলোচনা ও প্রদীপ প্রজ্জলন

মেহেরপুরে দীপাবলি উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর অন্তিম ধাম মহাশ্মশান কমিটির উদ্যোগে রবিবার (২৩ অক্টোবর) রাতে মেহেরপুর শশান ঘাট প্রাঙ্গণে শুভ দীপাবলির আলোচনা ও প্রদীপ প্রজ্জলনের আয়োজন করা হয়।

জেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক অভিজিৎ বসুর সভাপতিত্বে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। উদ্বোধক হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রীযুক্ত স্বপন ভট্টাচার্য্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, অ্যাড. মিয়াজান আলী প্রমূখ। পরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলীর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category